Friday, 19 June 2020

শাস্ত্রে 'দুর্গা' শব্দের অর্থ কি?


শ্রীমার্কণ্ডেয়পুরাণের দেবীমাহাত্ম্যে আদ্যাশক্তি মহামায়ার 'দুর্গা' নাম মাহাত্ম্য বর্ণিত আছে- 'দুর্গাসি দুর্গভবসাগরনৌরসঙ্গা'-(শ্রী শ্রী চণ্ডী-৪।১১) 
-দুর্গ অর্থাৎ দুষ্পার সংসারসাগর-পারের তরণীস্বরূপা সঙ্গরহিতা অদ্বিতীয়া দুর্গা তুমি।
'দুর্গে স্মৃতা হরসি ভীতিমশেষজন্তোঃ'-(শ্রী শ্রী চণ্ডী-৪।১৭)
-দুর্গে অর্থাৎ সঙ্কটে স্মরণ করিলে সকল প্রাণীর ভয় হরণ কর তুমি।

তত্রৈব চ বধিষ্যামি দুর্গমাখ্যং মহাসুরম্। দুর্গাদেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি।। (শ্রী শ্রী চণ্ডী-১১।৪৯,৫০)
-আর সেই সময় শাকম্ভরী অবতারে দুর্গম নামক মহাসুরকে বধ করিব বলিয়া আমি দুর্গাদেবী নামে প্রসিদ্ধা হইব।

দুর্গাদেবীই পরমা আদ্যা প্রকৃতি। শ্রীমার্কণ্ডেয়পুরাণের দেবীমাহাত্ম্যে শক্রাদিস্তুতির্নাম চতুর্থোঽধ্যায়ে বর্ণিত আছে-
হেতুঃ সমস্তজগতাং ত্রিগুণাপি দোষৈ-
র্ন জ্ঞায়সে হরিহরাদিভিরপ্যপারা .

সর্বাশ্রয়াখিলমিদং জগদংশভূত-
মব্যাকৃতা হি পরমা প্রকৃতিস্ত্বমাদ্যা .. ৭..

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ- আপনি সমগ্র জগতের মূল কারণ। আপনি সত্ত্বাদি গুণময়ী হইলেও রাগদ্বেষাদি দোষযুক্ত ব্যক্তি আপনাকে জানিতে পারে না। আপনি বিষ্ণু ও শিবাদি দেবগণেরও অজ্ঞাত। ব্রহ্মা হইতে কীট পর্য্যন্ত এই অখিল বিশ্ব আপনার অংশভূত। কারণ, আপনিই সকলের আশ্রয়স্বরূপা। আপনি ষড়্ বিকাররহিতা পরমা আদ্যা প্রকৃতি।৭

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.