শ্রীমার্কণ্ডেয়পুরাণের দেবীমাহাত্ম্য শ্রীশ্রীচণ্ডীর শক্রাদিস্তুতির্নাম চতুর্থোঽধ্যায়ে বর্ণিত আছে-
যা মুক্তিহেতুরবিচিন্ত্যমহাব্রতা ত্বং
অভ্যস্যসে সুনিয়তেন্দ্রিয়তত্ত্বসারৈঃ .
মোক্ষার্থিভির্মুনিভিরস্তসমস্তদোষৈ-
র্বিদ্যাসি সা ভগবতী পরমা হি দেবি .. ৯..
নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ- হে দেবি, যে পরাবিদ্যা মুক্তির হেতু, যোগশাস্ত্রোক্ত দুরনুষ্ঠেয় যমনিয়মাদি মহাব্রত যাঁহার সাধন, সেই পরমা ব্রহ্মবিদ্যা ভগবতী তুমিই। এইজন্য জিতেন্দ্রিয়, তত্ত্বনিষ্ঠ, শুদ্ধচিত্ত ও মুমুক্ষু মুনিগণ কর্তৃক তুমি ব্রহ্মবিদ্যারূপে অভ্যাসের বিষয়ীভূতা হন।
শ্রীমার্কণ্ডেয়পুরাণের দেবীমাহাত্ম্য শ্রীশ্রীচণ্ডীর শক্রাদিস্তুতির্নাম চতুর্থোঽধ্যায়ে বর্ণিত আছে-
শব্দাত্মিকা সুবিমলগ্যর্জুষাং নিধান-
মুদ্গীথরম্যপদপাঠবতাং চ সাম্নাম্ .
দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায়
বার্তা চ সর্বজগতাং পরমার্তিহন্ত্রী .. ১০..
নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ- দেবি, তুমি শব্দস্বরূপা অর্থাৎ নাদব্রহ্মরূপা, তুমি বিশুদ্ধ (কারণ অপৌরুষেয়) ঋক্ যজুঃ মন্ত্রসমূহের এবং উদগীত অর্থাৎ উদাত্তাদি স্বর ও মধুর পদোচ্চারণবিশিষ্ট সামমন্ত্রসকলের আশ্রয়স্বরূপা। তুমি ত্রয়ী অর্থাৎ ঋগ্বেদ,যজুর্বেদ ও সামবেদ ত্রয়রূপা ভগবতী অর্থাৎ সর্বৈশ্বর্যময়ী। তুমি ভব ভাবনায় অর্থাৎ জগৎ পরিপালনের নিমিত্ত কৃষি. পশুপালন ও বাণিজ্যাদি বৃত্তিস্বরূপা এবং সমস্ত জগতের পরম আর্তি হন্ত্রী অর্থাৎ অশেষ দুঃখহারিণী।

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.